চিরিরবন্দরে উপ-নির্বাচনে শেফালী বিজয়ী

news-image

মো. মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর, (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২ নং আলোকডিহি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদা ইসলাম শেফালী (আনারস) প্রতিকে ৩ হাজার ৪১৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী মির্জা লিয়াকত আলী বেগ (মোটর সাইকেল) প্রতিকে ১ হাজার ৮০৯ ভোট পান ও আওয়ামীলীগ মনোনীত সন্তোষ কুমার রায় নৌকা প্রতিকে ১ হাজার ৩০৭ ভোট পান।

বৃহস্পতিবার ২৫ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উলে­খ্য আলোকডিহি ইউনিয়নের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক পদত্যাগ করায় ওই চেয়ারম্যানের পদটি শূন্য হয়। এছাড়া ওই ইউনিয়নের ১,২,৩ নং সংরক্ষিত মহিলা সদস্য পদে উপ-নির্বাচনে আফরোজা বেগম বক প্রতিকে ৯০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে আব্দুলপুর ইউনিয়নের ১,২,৩ নং সংরক্ষিত মহিলা সদস্য পদে উপ-নির্বাচনে আনোয়ারা বেগম (মাইক) প্রতিকে ১ হাজার ৬৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কঠোর নজরদারীতে সুষ্ঠ শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা