চাপের মুখেও চান্দিমালের সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : প্রচণ্ড চাপের মুখে দাঁড়িয়ে কলম্বো টেস্টের দ্বিতীয় দিন সকালেই সেঞ্চুরি তুলে নিলেন লঙ্কান টপ অর্ডার ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। এটা তার ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি। ২৪৪ বল খেলে মাত্র ৬টি বাউন্ডারি হাঁকিয়ে তিনি এই শতক করেন। ব্যাট হাতে যখন তিনি উদযাপন করছেন তখন ২৬১ রানে ৮ উইকেট হারিয়েছে তার দল। তাইজুল ইসলামের বলে ১ রান নিয়ে তিনি এই মাইলফলকে পৌঁছান। এই ইনিংসটি ব্যাটিং বিপর্যয়ে পড়া শ্রীলঙ্কার জন্য ভীষণ জরুরি ছিল। অন্যদিকে প্রথম দিন থেকেই টাইগার বোলারদের লক্ষ্য ছিল চান্দিমাল।

এর আগে ৮৬ রান করে প্রথম দিন শেষ করেছিলেন চান্দিমাল। দ্বিতীয় দিনের শুরুতে উইকেট তুলে নেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান তার ঘূর্ণি বলটি মারতে গিয়ে স্লিপে দুরূহ ক্যাচ দেন হেরাথ। কিন্তু সেরা ফিল্ডারের তকমা পাওয়া সৌম্য সরকার অসাধারণ দক্ষতায় ক্যাচটি তালুবন্দি করেন। অষ্টম উইকেটের পতন হয় শ্রীলঙ্কার। সাকিবের ঝুলিতে ওঠে দ্বিতীয় উইকেট।

দিনেশ চান্দিমাল এবং রঙ্গনা হেরাথ অষ্টম উইকেটে ৫৫ রানের জুটি গড়েন। যা দলের জন্য ভীষণ জরুরি ছিল। সাকিবের বলে আউট হওয়ার আগে ৯১ বলে ২ বাউন্ডারিতে ২৫ রান করেন লঙ্কান দলনেতা। লঙ্কানদের ৩০০ রানের নিচে বেঁধে ফেলার টার্গেট নিয়েছে বাংলাদেশ। এর জন্য লেজের দিকের দুজনকে দ্রুত ছেঁটে ফেলতে হবে।

এ জাতীয় আরও খবর

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার চেষ্টা, সরকার গঠনে বিরোধীরা