ঘরের মাঠে ম্যাচসেরা হয়ে যা বললেন নাসুম

news-image

ক্রীড়া প্রতিবেদক : সিলেটের মাঠে খেলে বড় হয়েছেন নাসুম আহমেদ। দীর্ঘ দুই বছর পর আজ সোমবার টি-টোয়েন্টি খেললেন নিজ ঘরের মাঠে। নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পান এই লোকাল স্পিনার। আর সুযোগ পেয়েই বাজিমাত করেছেন। ৩ উইকেট শিকার করেন নাসুম।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭ ওভার ৩ বলে ১০৩ রান করে অলআউট হয় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন আরিয়ান দত্ত। বাংলাদেশের হয়ে ২১ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার নাসুম। জবাবে ১৩ ওভার এক বলে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

৯ উইকেটের জয়ের পর নাসুম বলেন, ‘আমি বল হাতে যা অর্জন করেছি তা আমি যে সবার সমর্থন পেয়েছি সেই জন্যই। আমি এখানকার স্থানীয় ছেলে এবং এখানকার দর্শকদের কাছ থেকে সমস্ত সমর্থন পেয়েছি। তারা সত্যিই আমাকে উৎসাহিত করেছে।’

মাঠে শিশিরের প্রভাব ক্রিকেটারদের জন্য দুশিচিন্তার বিষয়। বিশেষ করে রাতে খেলা হলে শিশিরের কারণে বল ভিজে যায়। নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও এমন আশঙ্কাই ছিল। তবে নাসুম এই চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে প্রস্তুত রেখেছিলেন।

মাঠের পরিস্থিতি নিয়ে নাসুম জানান, ‘আমরা শিশিরের কারণে কিছুটা চিন্তিত ছিলাম, কিন্তু এটা আসলে তেমন ঘটেনি। এই উইকেটে একটু অতিরিক্ত বাঁক ছিল, যা গত ম্যাচের খেলার মতোই ছিল।’

তিন উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন নাসুম। পুরস্কার পেয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে এই পুরস্কার পেয়ে আমি খুশি।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি