গ্রাহকদের সতর্ক করল তিতাস গ্যাস কর্তৃপক্ষ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শনির আখড়ার পলাশপুর এলাকায় তিতাসের উচ্চচাপবিশিষ্ট ঝুঁকিপূর্ণ গ্যাসলাইন উচ্ছেদে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। অবৈধভাবে নেওয়া এই সংযোগ যেকোনো সময় বিস্ফোরণ ও জানমালের বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে জানিয়ে গ্রাহকদের সতর্ক করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ।

আজ বুধবার এক বার্তায় তিতাস জানায়, গত ১২ জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পলাশপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে দনিয়া টিবিএস থেকে ঢাকামুখী সিটি সেন্ট্রাল ডিআরএসগামী উচ্চচাপবিশিষ্ট ১৬ ইঞ্চি ব্যাসার্ধের (১৫০ পিএসআইজি) মূল লাইন থেকে অবৈধভাবে ২ ইঞ্চির একটি সংযোগ নেওয়া হয়। এই লাইনের মাধ্যমেই এলাকাবাসী অবৈধভাবে আবাসিক গ্যাস ব্যবহার করছেন।

বার্তায় বলা হয়, অভিযান চলাকালে ওই অবৈধ লাইনটি অপসারণের সময় কিছু উচ্ছৃঙ্খল লোক তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। এতে তিতাসের কয়েকজন কর্মী শারীরিকভাবে লাঞ্ছিত হন। এ সময় এক কর্মকর্তার মোবাইল ফোন ভাঙচুর ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় উচ্চচাপবিশিষ্ট ওই ঝুঁকিপূর্ণ বিতরণ লাইন উচ্ছেদ না করেই আভিযানিক দলটি স্থান ত্যাগ করতে বাধ্য হয়।

প্রতিষ্ঠানটি আরও বলেছে, এমন পরিস্থিতিতে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে পলাশপুরের এলাকাবাসীকে ওই অবৈধ লাইন থেকে গ্যাস সংযোগ না নেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে তিতাস। প্রতিষ্ঠানটি স্পষ্ট জানিয়েছে, এই উচ্চচাপবিশিষ্ট অবৈধ লাইন থেকে গ্যাস গ্রহণের ফলে কোনো দুর্ঘটনা বা প্রাণহানি ঘটলে তার দায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ বহন করবে না।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি