গৌরী আমাকে শান্তি দিয়েছে : আমির খান

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের জীবনে এখন বসন্তের হাওয়া। নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে কথা বলেছেন। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে গৌরীর সাহচর্যেই তিনি খুঁজে পেয়েছেন দীর্ঘদিনের কাঙ্ক্ষিত মানসিক স্থিরতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও প্রেম নিয়ে কথা বলেছেন। গত বছর নিজের জন্মদিনে গৌরীকে সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার জানালেন মনের গহীনের কথা। আমির বলেন, ‘গৌরী আমাকে শান্তি দিয়েছে। এই সম্পর্কে আমি এমন এক প্রশান্তি অনুভব করছি, যা আগে কখনো পাইনি।’

নিজের জীবনের ফেলে আসা দিনগুলো নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা জানান, গৌরীকে পাওয়ার পর তিনি নিজেকে অনেকটা ‘সম্পূর্ণ’ মনে করছেন। এই সম্পর্ক তাকে নতুন করে মানসিক শক্তি ও স্থিতি দিয়েছে। সাক্ষাৎকারে নিজের অতীতের দুই বিয়ে নিয়েও কথা বলেন আমির খান।

প্রথম স্ত্রী রীনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও তাদের প্রতি শ্রদ্ধা হারাননি তিনি। আমির জানান, রীনা ও কিরণ উভয়ের সঙ্গেই তার সম্পর্ক আজও অত্যন্ত সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ। বিচ্ছেদ মানেই যে তিক্ততা নয়, আমির তার বাস্তব উদাহরণ তৈরি করে রেখেছেন।

তবে সাফল্যের চূড়ায় থাকলেও বাবা হিসেবে নিজেকে শতভাগ নম্বর দিতে পারছেন না এই সুপারস্টার। নিজের জীবনের সবচেয়ে বড় ভুলের কথা স্বীকার করে আমির আক্ষেপের সুরে বলেন, ‘কাজের নেশায় আমি আমার দুই সন্তান জুনায়েদ ও ইরাকে যথেষ্ট সময় দিতে পারিনি। এক সময় এমনও হয়েছে যে, নিজের সন্তানদের চেয়ে পরিচালকদের সঙ্গে বেশি সময় কাটিয়েছি আমি।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি