গোসল করতে নেমে পদ্মায় নিখোঁজ নবদম্পতি

news-image

ফরিদপুর প্রতিনিধি : ইমন শেখ (২২) ও আঞ্জুআরা (১৮)। মাত্র কিছুদিন আগে একে অপরকে ভালোবেসে বিয়ে করেন এই দম্পতি। তারা ঢাকায় থাকতেন।

তিনদিন আগে আঞ্জুমের চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দে আসেন তারা।

রবিবার দুপুর ১টার দিকে তারা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪নং ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে পদ্মার তীব্র স্রোতের টানে ভেসে যায় নববিবাহিত স্বামী-স্ত্রী।
রাজবাড়ীর গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।

সরেজমিন জানা যায়, শুক্রবার আঞ্জুআরার চাচাতো বোন দৌলতদিয়া ৩নং ফেরিঘাট এলাকার আবু সাইদের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে অংশ নিতেই ইমন ও আঞ্জুম ঢাকা থেকে দৌলতদিয়ায় আসেন।

প্রত্যক্ষদর্শী আফসানা আক্তার (১৭) জানান, তারা সবাই বিয়ের অনুষ্ঠানে এসেছেন। রবিবার দুপুর ১টার দিকে বিয়ে বাড়ি থেকে তারা ১০/১২ জন মিলে পদ্মা নদীতে গোসল করতে যান। এসময় একটি ফেরি তাদের পাশ দিয়ে চলে গেলে যে ঢেউয়ের সৃষ্টি হয় এতে প্রথমে আঞ্জুম কিছুটা নদীর ভেতরে চলে যায়। আঞ্জুআরা যখন নদীর তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল তাকে উদ্ধার করতে ইমন এগিয়ে যায়। এরপর তারা দুজনই মুহূর্তের মধ্যে নদীর তীব্র স্রোত ও প্রচণ্ড ঘুর্ণীপাকের মধ্যে পড়ে তলিয়ে যান।

এদিকে বিয়ের অনুষ্ঠানে এসে নবদম্পতি পদ্মায় ভেসে যাওয়ার ঘটনায় বিয়ে বাড়ির আনন্দ এক নিমিষেই আহাজারিতে পরিণত হয়েছে। স্বজনদের চোখের পানিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান