গোপালপুর কল্যাণ ট্রাস্ট কর্তৃক বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

news-image

নিজস্ব সংবাদদাতা : বৃক্ষ অক্সিজেন দান করে। অক্সিজেন আমাদের জীবন রক্ষা করে। প্রচন্ড তাপদাহে বৃক্ষের ছায়ায় বসে পথিক নেয় স্বস্তির নিঃশ্বাস। “গাছ লাগাও পরিবেশ বাঁচাও” এই স্লোগানকে ধারন করে গোপালপুর ঈদগাহকে সম্পদে রূপান্তর করার প্রয়াসে গোপালপুর কল্যাণ ট্রাস্ট এক বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে।

গোপালপুর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার একটি বৃহৎ, উন্নত ও বর্ধিষ্ণু গ্রাম। এই গ্রাম সম্পর্কে কবি এ কে সরকার শাওন তাঁর ” অতল জলে জলাঞ্জলি” উপন্যাসে লিখেন-

“সমতটের রূপসী তন্বী
গোপালপুর তাঁর নাম!
সারি সারি সুন্দর বাড়ি
শত গুনী মানীর ধাম!”

হ্যাঁ, এই গ্রামে অনেক গুনীজনরা জন্মিয়েছেন। সবাই এই গ্রামে বেড়ে ওঠেছেন। গ্রামের মাঠে খেলেছেন। সবুজ মাঠের মখমলে ঘাসে প্রানবন্ত আড্ডা দিয়েছেন। বিশাল বিলে মাছ ধরেছেন। নৌকা ভ্রমনে শাপলার হাসির সাথে নিজেদের হাসি ছড়িয়েছেন। কিন্তু তাঁদের প্রায় সকলেই বিস্তার লাভ করেছেন বিভিন্ন শহরে বা বিশ্বের বিভিন্ন প্রান্তরে। গোপালপুরের সহজ সরল জনগণ যাদের গ্রামের কৃতি সন্তান বলে গর্ববোধ করেন সেই কৃতি সন্তানের সন্তানেরা হয়তো গোপালপুর দেখেইনি।

এমনই এক ক্ষয়িষ্ণু সময়ে একদল কর্মপাগল মানুষ গঠন করে “গোপালপুর কল্যাণ ট্রাস্ট”। আজ ৪ জুলাই ২৫ পালন করে বৃক্ষ রোপণ কর্মসূচী ও মিলাদ মাহফিল। কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এস এম মনির হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মাইনুল ইসলাম আজাদ, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন মিয়া, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রিজিক সরকার, সদস্য দেলোয়ার হোসেন সুমন এবং শামীম সরকার(পশ্চিম পাড়া)।

তাদের আর্থিক সহযোগিতায় ও অন্যান্য সদস্যগনের উপস্থিতিতে ঈদগাহে একাশি, সেগুন, মেহগনি এবং বিভিন্ন ঔষধি গাছসহ সর্বমোট ১৬০ টি গাছ রোপন করা হয়। প্রতিটি গাছে খুটি, বেড়া দিয়ে ফটক বন্ধ করে। গাছগুলো পরিচর্যার জন্য এক জন লোক নিয়োগ করা হয়। মিলাদ মাহফিলের পর তাবারক বিতরণের মাধ্যমে বৃক্ষ রোপণ কর্মসূচী সমাপ্ত হয়। নবীন এই সংগঠনটি বিশাল এক মহীরুহের আকৃতি ধারন করে আরো মহতি অনুষ্ঠান আয়োজন করবে এমনটি প্রত্যাশা করছেন সুধীমহল।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা