গেন্ডারিয়ায় নারীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর গেন্ডারিয়ায় রেল স্টেশনের উত্তর পাশ থেকে গলাকাটা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সত্যতা নিশ্চিত করে গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক আনান জানান, আজ রোববার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে গেন্ডারিয়া রেল স্টেশনের উত্তর পশ্চিম পাশে দেয়াল ঘেষে পড়েছিল কাদাযুক্ত নারীর মরদেহ।

পুলিশের ধারণা ওই নারীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। সেলোয়ার-কামিজ পরিহিত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি এখনও।

তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণের পর কুপিয়ে গলা কেটে হত্যা করে ওইস্থানে ফেলে রাখা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি