গুজরাট মাতালেন ব্রাহ্মণবাড়িয়ার বাচিক শিল্পীরা

Sanchay-L20160128110738নিজস্ব প্রতিবেদক : ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ভারত-বাংলা আবৃত্তি উৎসব। আহমেদাবাদ বেঙ্গল অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্ট ও আসামের শিলচর সুরম্য ছন্দবাসের যৌথ উদ্যোগে গেল ২৪ জানুয়ারি স্থানীয় তিনুভাই অডিটোরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট লেখক তপোধীর ভট্টাচার্য।
উৎসবের প্রধান উদ্যোক্তা ও শিলচরের বিশিষ্ট বাচিকশিল্পী সংহিতা পালের সঞ্চালনায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্ধোধন করেন উপ মহাদেশের প্রবাদ প্রতিম আবৃত্তিশিল্পি পার্থ ঘোষ। আলোচনায় অংশ নেন গ্রেটার আহমেদাবাদ অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের সভাপতি অলক দাস, সাধারণ সম্পাদক জয় আইচ, শিলচর সুরম্য ছন্দবাসরের সভাপতি দেবাঞ্জন মুখোপাধ্যায়।
রাত ৮ থেকে শুরু হওয়া উৎসব চলে রাত ১২টা পর্যন্ত। উৎসবে বাংলাদেশ থেকেও কবি-বাচিক শিল্পীরা অংশ নিয়েছিলেন। কবিতা আবৃত্তি করে উৎসবে আগত বাঙালি দর্শক-শ্রোতাদের আনন্দে মাতিয়ে রাখেন বাংলাদেশ তথা ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের কবি-বাচিকশিল্পীরা। এতে একক আবৃত্তি পরিবেশন করেন ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন, সহকারি পরিচালক বাছির দুলাল।
এছাড়া চট্টগ্রামের তারুণ্যের উচ্ছ্বাসের সংগঠনের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের নির্দেশনায় শিল্পিরা জননী জন্মভূমি আবৃত্তি কোলাজে অংশ নেন। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, দেশভাগের যন্ত্রণা ও মৈত্রীর কবিতায় মুগ্ধ হয়েছেন গুজরাটের বাঙালিরা।
উৎসবে ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের কবি-বাচিকশিল্পীরা চাড়াও ভারতের মহারাষ্ট্রের পুনের অর্চনা ভট্টাচার্য, শুভাশীষ গুহ, আহমেদাবাদের কমল চক্রবর্তী, তৃষ্ণা দাশ গুপ্তা, আসামের শিলচরের দেবাঞ্জন মুখোপাধ্যায়, পঞ্চতপা চৌধুরী ও সংহিতা পাল। প্রথমবারের মতো বাংলা নিয়ে এমন মুনোমুগ্ধকর আয়োজন নিয়ে উচ্ছ্বসিত ছিলেন আহমেদাবাদের বাঙালিরা।

এ জাতীয় আরও খবর

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির

ইসরায়েলে সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জে আইজেনকট