গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে যেসব কিংবদন্তি শিল্পীদের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে, তাদের একজন আইয়ুব বাচ্চু। আজ, ১৬ আগস্ট; ১৯৬২ সালের এই দিনে চট্টগ্রামে জন্ম নেন গিটারের জাদুকর খ্যাত এই শিল্পী। কিন্তু ২০১৮ সালের ১৮ অক্টোবর হঠাৎ ভক্তদের কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। বেঁচে থাকলে ৬৩ বছরে পা রাখতেন এই রকস্টার।

বাংলাদেশে ব্যান্ডসংগীতকে জনপ্রিয় ও শক্ত ভিতের ওপর দাঁড় করাতে যে আইয়ুব বাচ্চু অগ্রণী ভূমিকা রেখেছেন, তা অনস্বীকার্য। ব্যান্ড ‘এলআরবি’ প্রতিষ্ঠা করে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান; তার হাত ধরেই তরুণ প্রজন্মের মধ্যে ব্যান্ডসংগীত এক নতুন মাত্রা পেয়েছিল।

আইয়ুব বাচ্চুর কণ্ঠে গাওয়া ‘ফেরারি মন’, ‘চলো বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘রূপালী গিটার’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’— এই গানগুলো যেন ‘চিরসবুজ’ হিসেবে পরিণত হয়েছে; যা চলছে কয়েক প্রজন্ম ধরেই।

ব্যান্ডসংগীতের পাশাপাশি একক ক্যারিয়ারেও তিনি পেয়েছিলেন আকাশছোঁয়া সাফল্য। তার প্রথম একক অ্যালবাম ‘রক্তগোলাপ’ এবং দ্বিতীয় অ্যালবাম ‘ময়না’ দিয়ে শুরু হয় সেই যাত্রা। এরপর এলআরবি ১৯৯২ সালে প্রকাশ করে দেশের প্রথম ডাবল অ্যালবাম ‘এলআরবি ১’ এবং ‘এলআরবি ২’। আর ১৯৯৩ সালে প্রকাশিত ‘সুখ’ অ্যালবাম হয়ে ওঠে সর্বকালের অন্যতম সফল অ্যালবাম।

শুধু ব্যান্ডসংগীতেই সীমাবদ্ধ থাকেননি আইয়ুব বাচ্চু। আধুনিক গান, লোকগীতি কিংবা চলচ্চিত্রের গান— সবখানেই রেখেছেন নিজের স্বাক্ষর। ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক।

তারকা খ্যাতির শীর্ষে থেকেও আইয়ুব বাচ্চু ছিলেন সাধারণের নাগালের মধ্যে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি চেয়েছিলেন একজন ‘ভালো মানুষ’ হয়ে বাঁচতে। তাই তার মৃত্যুর পর শুধু সংগীতাঙ্গন নয়, কেঁদেছিল পুরো জাতি। অনুরাগীদের কাছে তিনি শুধু একজন সংগীতশিল্পী নন, ছিলেন এক যাদুকর, যিনি গিটারের তারে বুনে দিতেন জীবনের গল্প।

আজ হাজারো ভক্ত-অনুরাগী নানাভাবে স্মরণ করছেন এই গিটার জাদুকরকে। তিনি না থাকলেও তার রেখে যাওয়া সুর, গান আর রূপালী গিটার আজও হয়ে উঠেছে কয়েক প্রজন্মের অনুপ্রেরণা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি