গাজীপুরে ট্রাক-আসামিবাহী লেগুনা সংঘর্ষে পুলিশসহ নিহত ৬

news-image

অপরাধ ডেস্ক : গাজীপুরের পোড়াবাড়িতে ট্রাকের সঙ্গে আসামিবাহী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক পুলিশসহ ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।

সোমবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সদস্য ছাড়া নিহত বাকি ৫ জনই আসামি বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, বিভিন্ন মামলার ১১ জন আসামি নিয়ে উপপরিদর্শক (এসআই) নুর আসাদের নেতৃত্বে ৫ সদস্যের একটি পুলিশ দল লেগুনায় করে গাজীপুর কোর্টে যাচ্ছিল। লেগুনাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়িতে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই মারা যায় একজন। এ ঘটনায় চালক-হেলপারসহ আহত হন ১৭ জন। পরে স্থানীয়রা আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও ৫ জন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা