গলা কেটে স্বামীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ

news-image

অপরাধ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে গলা কেটে স্বামীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্ত্রী হাবিবা আক্তার। জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করেছে পুলিশ। উপজেলার সফিপুরে বুধবার রাতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন (৫০) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় যমুনা গ্রুপের শামীম স্পিনিং মিলস লিমিটেড কারখানায় চাকরি করতেন। এলাকাবাসী জানান, জাকির হোসেন এবং তার স্ত্রী হাবিবা আক্তার রিনা তাদের ৩ মেয়েসহ দীর্ঘদিন ধরে সফিপুরের আমিরুল ইসলাম লিংকনের কলোনিতে ভাড়া থাকতেন। বুধবার রাতে বড় মেয়ে সিনথিয়াকে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে গভীর রাতে স্ত্রী হাবিবা আক্তার তার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর থানায় গিয়ে হত্যার কথা স্বীকার করেন হাবিবা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংবাদ পেয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম উদ্দিন দুপুর আড়াইটার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, পারবিারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহতের স্ত্রী হাবিবা আক্তার ওরফে রিনা নিজেই হত্যার পর থানায় এসে স্বীকারোক্তি দিয়েছেন। হত্যার আগে জাকিরকে ঘুমের বড়ি খাওয়ানো হয় বলেও স্বীকার করেছেন হাবিবা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা