গরমে সতেজ থাকতে যা খাবেন

 

 

লাইফস্টাইল ডেস্ক : দিনের বেলা সূর্যের প্রখর তাপ। ঘরে বাইরে কোথাও যেন দুদণ্ড শান্তি মেলা ভার। রোদের প্রখর তেজ আর আর্দ্র আবহাওয়ার সঙ্গে লড়াই করতে প্রতিদিন কী খাবেন?গরমে শরীরকে ঠান্ডা রাখতে প্রচুর পানীয় পান করা অত্যন্ত জরুরি। প্রচুর পানি তো খেতে হবেই, পাশাপাশি গরমে শরীরকে আরাম দিতে খান আমের শরবত। এটি ক্যালোরি ও হজম শক্তি বাড়ানোর উপযুক্ত উপাদানে ভরপুর।

summer11460687225

এছাড়াও বাইরে থেকে বাড়ি ফিরে খান লেবুর শরবত। গরমে ঘামের সঙ্গে শরীর থেকে মিনারেল, লবন প্রচুর পরিমানে বেরিয়ে যায়। লেবুর শরবতে গ্লুকোজ, মিনারেল, লবন থাকে, যা গরমে শরীর ঠিক রাখে, পর্যাপ্ত মিনারেল ও এনার্জির জোগান দেয়। ভিটামিন সি থাকে যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
যেসব ফলে পানির পরিমাণ বেশি থাকে সেসব ফল প্রতিদিন খান। আঙুর খেলে শরীরে পানির মাত্রা ঠিক থাকে। তরমুজ, বাঙ্গি, আঙুর প্রতিদিন খেলে উপকার পাবেন। গরমের জন্য যাদের ক্ষুধা থাকে না, সমস্যা এড়াতে তারা তরমুজ, বাঙ্গি খান। শসার রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে পান করুন। এতে জিঙ্ক থাকে, শরীর ঠান্ডার পাশাপাশি ত্বক উজ্বল হবে।

এছাড়া শসা, টমেটো, কুমড়োসহ সবুজ সবজি বেশি করে খান। হিট স্ট্রোক এড়াতে পেঁয়াজ উপকারী। সবজি দিয়ে তরকারি না বানিয়ে খান গ্রিন সালাদ, সঙ্গে রাখুন দই। দুধে তুলসী বীজ মিশিয়ে খেলে তীব্র তাপমাত্রাতেও শরীর থাকবে শীতল এবং ফিট।রাতে মৌরি ভিজিয়ে রাখুন। সেই পানি রোদ থেকে এসে খেতে পারেন। এতে শরীর ও পেট ঠান্ডা হয়। এছাড়া এনার্জি বাড়াতে দইয়ের শরবত খান। দইভাতও খেতে পারেন। বেশি মশলাদার, তেল-ঝাল দেওয়া খাবার না খেয়ে হালকা খাবার খান।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা