গণস্বাস্থ্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স চালু করলো

news-image
নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় হাম আক্রান্ত রোগীদের দ্রুত যাতায়াতের সুবিধার জন্য গণস্বাস্থ্য নগর হাসপাতাল অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে, খরচ মাত্র ১০০ টাকা।

হাসপাতালের আজ বৃহস্পতিবার প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় হামের প্রকোপ বাড়ছে। আক্রান্ত শিশুর পরিবারকে দেরি না করে চিকিৎসা নিতে অনুরোধ জানানো হয়েছে। হাসপাতালটিতে হামে আক্রান্ত রোগীদের জন্য একটি বিশেষ আইসোলেশন ইউনিটও তৈরি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের যেকোনো স্থান থেকে রোগী আনা-নেওয়ার জন্য এই সেবা পাওয়া যাবে। পরিবারকে বলা হয়েছে, অসুস্থ শিশুকে অন্যদের থেকে আলাদা রাখুন এবং লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। সেবা নিতে হাসপাতালের ০১৯৫৮২৭৭৮০০ নম্বরে যোগাযোগ করা যাবে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা