গঙ্গাচড়ায় বালু উত্তোলনের গর্ত থেকে দুই

news-image

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা : রংপুরের গঙ্গাচড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের গর্ত থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ডাঙ্গী পাইকান গ্রামের একটি বালুর পয়েন্ট থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন পাইকান ডাঙ্গী গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুর রহমান ওরফে রোমান (৮) এবং নগরবন্দ পাইকান গ্রামের জাকিরুল ইসলামের ছেলে মারুফ (৭)। তারা মঙ্গলবার সকাল ১০টা থেকে নিখোঁজ ছিল। স্থানীয়দের সন্দেহে আজহারুল ইসলামের অবৈধ বালু উত্তোলনকৃত জমির গভীর গর্তে (বডিং) খোঁজ শুরু করা হয়। গর্তটি পানিতে পূর্ণ থাকায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এর আগেই স্থানীয়রা একই স্থানে ভেসে থাকা অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করে, পরে ফায়ার সার্ভিস অপর শিশুর লাশ উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি