‘খুব শীঘ্রই আমেরিকায় পরমাণু অস্ত্র ছুঁড়তে পারে উত্তর কোরিয়া’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হাতে আর বেশি সময় নেই। শীঘ্রই আমেরিকাকে পরমাণু অস্ত্রে আঘাত করতে পারে উত্তর কোরিয়া।

এমনই আশঙ্কার কথা শোনালেন এক মার্কিন জেনারেল। তিনি বলেন, হয়ত খুব তাড়াতাড়িই আমেরিকার মূল ভূ-খণ্ডে আঘাত করতে পারে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র।

‌আমেরিকার উচ্চপদস্থ সেনা অফিসার জোসেফ ডানফোর্ড মার্কিন সিনেটে বলেন, বর্তমানে আমেরিকায় পরমাণু অস্ত্র ফেলার মত ক্ষমতা উত্তর কোরিয়ার রয়েছে। আমেরিকার তাই দ্রুত ব্যবস্থা নেওয়া উচিৎ বলেও জানান তিনি। তিনি আরও বলেন, এই হামলা হতে পারে খুব কম সময়ের মধ্যেই। তাঁর দাবি উত্তর কোরিয়া নিজেদের যুদ্ধের স্ট্র্যাটেজ একেবারে অন্যভাবে সাজাচ্ছে।

ওই অফিসার আরও জানিয়েছেন, আমেরিকা ইতিমধ্যেই একাধিক গোয়েন্দাকে নির্দিষ্ট করেছে উত্তর কোরিয়ার জন্য। উত্তর কোরিয়ার সামরিক কার্যকলাপের উপর কড়া নজরদারি চালাচ্ছে আমেরিকা।

কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ পাশাপাশি আরও আটটি দেশের নাগরিকদের উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি হয়েছে৷ নিষেধাজ্ঞার তালিকায় উঠে এসেছে ভেনেজুয়েলারও নাম৷ দক্ষিণ আমেরিকার এই তেল সমৃদ্ধ দেশটির সঙ্গে উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ৷

উত্তর কোরিয়ার বিরুদ্ধে ট্রাম্প ট্যুইটারে লেখেন, ‘‘আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করা আমার প্রথম অগ্রাধিকার। ফলে যাদেরকে আমরা পুরোপুরি নিরাপদ বলে বিবেচনা করতে পারছি না, তাদেরকে আমাদের দেশে প্রবেশের অনুমতি দেব না।’’

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা