খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হচ্ছেন যারা

news-image

অনলাইন ডেস্ক : দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চত হয়ে পড়েছে। ফলে তার আসনগুলোতে বিকল্প হিসেবে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছে দলটি।

ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম তোলা হয়েছিল।

সোমবার ফেনী-১ আসনে খালেদা জিয়াকে মনোনয়ন দেয়া হলেও মঙ্গলবার এ আসনে দলের ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টুকে চিঠি দেওয়া হয়েছে।

এর আগে মিন্টুকে ফেনী-৩ আসনে মনোনয়ন দেয়া হয়েছিল। মঙ্গলবার ফেনী-৩ আসনে মনোনয়ন দেওয়া হয় দলের কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ জনিকে।

এছাড়া খালেদা জিয়ার বিকল্প হিসেবে বগুড়া-৬ (সদর) আসনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবর রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাকে এবং বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা