খালেদা জিয়ার চলে যাওয়ার শোক অপুরণীয়: মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার শোক অপুরণীয়, জাতি কখনো তা পুরণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ব্রিফিংকালে আবেগময় কণ্ঠে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে এটা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম। ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন।’

তিনি বলেন, ‘আমরা ভারাক্রান্ত… ইতিমধ্যে আপনারা শুনেছেন মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ঘোষণা আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইল্লাল্লাহি রাজিউন। এই শোক, এই ক্ষতি ….. এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য, তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই… এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতি একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনেওএকটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো।’

প্রধান উপদেষ্টার ফোন

বিএনপি মহাসচিব বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে। ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে, সাড়ে ১০টায় মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন। সেই ক্যাবিনেট মিটিং এ তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শেষ কাজগুলো তার জানাজা, তার দাফন…. তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা, তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এই বিষয়গুলো নিয়ে তারা সভা করবেন। এরপরে আমরা পুরো জিনিসটাকে সমন্বয় করে আবার সেটা আপনাদের সামনে জানাব।’

স্থায়ী কমিটির জরুরি সভা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলের, ‘আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে সাড়ে ১২টায়। সে মিটিংয়ে আমরা আরও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করব। আর সরকার যে সমস্ত কর্মসূচি তার সঙ্গে সমন্বয় আমরা করব এবং সে বিষয়গুলো আমরা আপনাদেরকে পরে জানাব।’

এর আগে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভোর ৬টায় আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান।

ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ মেডিকেল বোর্ডের সদস্যরা ছিলেন।

গত ২৩ নভেম্বর বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ২৭ নভেম্বর তার অবস্থার অবণতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। শেষ সময় পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

আমাদের সময়/জেআই

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি