খালেদা জিয়াকে নিয়ে পার্কে ঘুরলেন তারেক রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক : মা বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের পার্কে ঘুরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২ এপ্রিল) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ঘুরতে দেখা গেছে।

ওই ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে থাকা মায়ের সঙ্গে হেঁটে বেড়াচ্ছেন ছেলে তারেক রহমান। খালেদা জিয়াকে হুইল চেয়ারে বসিয়ে তার একান্ত সহকারী সচিব মো. মাসুদুর রহমান পার্কে ঘুরাচ্ছেন। পাশেই পরিবারসহ হাঁটছেন তারেক রহমান। সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।

প্রায় ৬ বছর পর এবার নিজ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ঈদের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে পুত্রবধূ জুবাইদা রহমান ও বড় নাতনি জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়াকে দেখা যায়।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। ৮ জানুয়ারি হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তাকে। টানা ১৮ দিন চিকিৎসা শেষে ২৫ জানুয়ারি হাসপাতাল থেকে তারেক রহমানের লন্ডনের বাসায় ফেরেন খালেদা জিয়া। এই মুহূর্তে তিনি সেখানেই অবস্থান করছেন।

ডা. এজেডএম জাহিদ হোসেনের ভাষ্যমতে, শারীরিকভাবে মোটামুটি সুস্থ আছেন খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের মাঝামাঝিতে দেশে ফিরবেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি