খড়ের কারণে ট্রেন বিলম্ব, জানালেন রেলমন্ত্রী

news-image
নিজস্ব প্রতিবেদক : কমলাপুর রেলস্টেশনে তিনটি ট্রেন দেরিতে পৌঁছানোর কারণ হিসেবে রেললাইনের ওপর ধানের খড় শুকানোর বিষয়টিকে দায়ী করেছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, খড়ের কারণে একটি ট্রেনের চাকা স্লিপ করলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

রোববার কমলাপুর স্টেশন পরিদর্শনে এসে মন্ত্রী বলেন, একটি ট্রেন প্রায় ২০ মিনিট, একটি এক ঘণ্টা এবং আরেকটি দুই ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হতে পারে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত লোকোমোটিভ ও কর্মী মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

ঈদযাত্রা নিয়ে মন্ত্রী বলেন, বাড়তি চাপ থাকলেও বড় ধরনের কোনো বিপর্যয়ের আশঙ্কা নেই। যাত্রীদের সুবিধায় অতিরিক্ত টিকিট, বিশেষ ট্রেন ও নতুন কোচ যুক্ত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি