কোল স্ল তৈরির রেসিপি জেনে নিন

news-image

লাইফস্টাইল ডেস্ক : শীত তো চলেই এলো। বাজারে উঠতে শুরু করেছে রঙিন আর পুষ্টিকর সব সবজি। সেসব সবজি স্বাদেও অনন্য। শীতের সবজি আপনি খেতে পারেন নানা স্বাস্থ্যকর উপায়ে। তার মধ্যে একটি হলো কোল স্ল। বিভিন্ন ধরনের সবজি ও অল্প কিছু মসলা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর এই খাবার। চলুন জেনে নেওয়া যাক, কোল স্ল তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

বাঁধাকপি মিহি কুচি- ১/৪ কাপ

গাজর মিহি কুচি- ১/৪ কাপ

শশা মিহি কুচি- ১/৪ কাপ

পানি ঝরানো টকদই- ১ কাপ

লবণ- স্বাদমতো

জিরা টালা গুঁড়া- ১ চা চামচ

বিট লবণ- ১/২ চা চামচ

মরিচ টালা গুঁড়া- সামান্য

চিনি- সামান্য।

যেভাবে তৈরি করবেন

টকদই, লবণ, জিরা টালা গুঁড়া, বিটলবণ, মরিচ গুঁড়া ও চিনি ভালো করে মিশিয়ে নিবেন। দেখতে পাবেন ক্রিমের মত মিশ্রণ তৈরি হয়েছে। এবার তার সঙ্গে বাঁধাকপি কুচি, গাজর কুচি ও শশা কুচি মিশিয়ে নেবেন। ব্যাস, তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর কোল স্ল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি