কেওয়াটখালী পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ নগরীর কেওয়াটখালীতে ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ গ্রিডের সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে ফায়ারম্যান এনামুল জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা