কেঁদে ফেললেন ফখরুল (ভিডিও)

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেঁদে ফেললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বিকেল ৩টার দিকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রত্যায়নপত্র দেওয়া হচ্ছে মহাসচিব মির্জা ফখরুলের স্বাক্ষরে। সেই প্রত্যয়নপত্র হস্তান্তরের আগে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ফখরুল।
খালেদা জিয়াকে কারাগারে রেখে এই প্রথম নির্বাচনে যাচ্ছে বিএনপি—এ পর্যন্ত বলে কান্নায় ভেঙে পড়েন মির্জা ফখরুল। এ সময় টিস্যু দিয়ে চোখ-মুখ মুছতে দেখা যায় তাকে। তার কান্না দেখে সংবাদ সম্মেলনস্থলে থাকা বিএনপির নেতারাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

কাঁদতে থাকায় প্রায় ২ মিনিট মির্জা ফখরুল কোনো কথা বলতে পারেননি। এরপর কান্নাজড়িত কণ্ঠে ফখরুল বলেন, ‘তিনি (খালেদা জিয়া) কারাগারে। এই সরকারের প্রচণ্ড প্রতিহিংসামূলক মামলা এবং বিভিন্ন কলাকৌশলে তাকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। সঙ্গে সঙ্গে আমাদের দলের, বিরোধীদলের অসংখ্যক নেতাকর্মীকেও কারাগারে রাখা হয়েছে। নির্যাতন করা হচ্ছে, নির্যাতন করা হয়েছে, গুম করা হয়েছে ও মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’

নেতাকর্মীদের অবস্থা বর্ণনা করতে গিয়ে এর আগে একাধিক অনুষ্ঠানে কাঁদতে দেখা যায় মির্জা ফখরুলকে।

https://www.facebook.com/channel24bd/videos/2256054631342146/

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা