কুমিল্লায় ফিসপ্লেট খুলে নেয়ায় ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত

train-lineless_202566স্টাফ রিপোর্টার:কুমিল্লার নাঙ্গলকোর্ট এলাকায় চট্টগ্রামগামী গোধূলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার পাচ ঘন্টা পর তা ফের শুরু হয়েছে। লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারের পর বেলা সাড়ে ১১টায় ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে শনিবার সাড়ে ৬টায় গোধূলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়। দুর্বৃত্তরা রেল লাইনের ফিসপ্লেট তুলে নেয়ায় এ ঘটনা ঘটে। এতে চট্টগ্রামের সাথে ঢাকা, সিলেট ও চাঁদপুরসহ ৬টি রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
নাঙ্গলকোর্ট স্টেশন মাস্টার জানায়, দুর্বৃত্তরা রেল লাইনের ফিসপ্লেট খুলে নেয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। কুমিল্লা রেলওয়ের প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, চট্টগ্রামগামী ট্রেন লাইনের ফিসপ্লেট খুলে ফেলায় কুমিল্লার নাঙ্গলকোটে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর গোধূলী ট্রেনের একটি ইঞ্জিন ও ৫টি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সাথে ঢাকা,সিলেট ও চাঁদপুরসহ ৬টি রুটের ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।
এর আগে মোস্তাফিজুর রহমান জানিয়েছিলে, লাইন মেরামতে শিগগিরই কাজ শুরু হবে। বগি গুলো উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এতে ৫/৬ ঘন্টা সময় লাগবে।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান