কুমিল্লায় ডাকাতির চেষ্টাকালে ৪ ডাকাত আটক

news-image

কুমিল্লায় ডাকাতির চেষ্টাকালে ৪ ডাকাত আটক শীর্ষ নিউজ, কুমিল্লা: কুমিল্লার লাকসাম উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দুটি সিএনজি অটোরিকশা ও অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মনোহরগঞ্জ উপজেলার তাহেরপুরের মনির হোসেন (২৪), হাওরা বেপারী বাড়ীর মো. রাসেল (১৮), নাথেরপেটুয়ার মিজান উদ্দিন (২১) ও ভরানীখন্ড গ্রামের ফারুক (১৮)। তাদের কাছ থেকে দুটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা, দুটি রামদা, একটি শাবল, দুটি টর্চলাইট ও রশি উদ্ধার করা হয়েছে।

বুধবার লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের ভোজপাড়া এলাকা থেকে ওই ডাকাতদের আটক করা হয়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা