কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ কিশোরের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে তিন কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বুড়িচংয়ের বাকশিমুল ইউনিয়নের মাধবপুর এলাকায় ঘটনাটি ঘটে।

কুমিল্লা সদর জিআরপি আউট পোস্টের ইনচার্জ এসআই সোহেল মোল্লাজানান, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চট্টগ্রামগামী ডাউন লাইনে অজ্ঞাতপরিচয় তিন কিশোর ভোররাতে ট্রেনে কাটা পড়ে মারা গেছে।

নিহতদের পরিচয় সকাল পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া তারা ঠিক কোন ট্রেনের নিচে কাটা পড়ে, তা-ও এখনো নির্ধারণ করা যায়নি।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি