কিডনি ভালো থাকবে যা খেলে

স্বাস্থ্য ডেস্ক।। আমাদের অনেকেই কিডনির সমস্যায় ভুগছেন। কিডনির সমস্যা প্রথম দিকে বোঝা যায় না। তবে যখন সমস্যা প্রকোট হয় তখন আপনার নানাবিধ শরীরিক সমস্যা দেখা দেয়। অনেকের কিডনি নষ্ট হয়ে গেলে নতুন করে কিডনি প্রতিস্থাপন করে থাকে। কিডনি প্রতিস্থাপন ও চিকিৎসা সবই কষ্টদায়ক। তাই যে কোনো রোগ থেকে বাঁচার সহজ উপায় হচ্ছে রোগ সম্পর্কে জানা ও সচেতন থাকা।

রোগা আক্রান্ত হওয়ার চেয়ে রোগ প্রতিরোধ উত্তম বলে জানান চিকিৎসকেরা। তবে কিছু খাবার আছে যা কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে। এই খাবারগুলো নিয়মিত খেলে কিডনি রোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। আসুন জেনে নেই যেসব খাবার খেলে কিডনি ভালো থাকে।

১. পেঁয়াজে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনোয়েড রয়েছে, যা রক্তের চর্বি দূর করে। ফলে কিডনি সুস্থ থাকে। পেঁয়াজে পটাশিয়াম, প্রোটিন আছে যা কিডনির জন্য অনেক উপকারী।

২.রসুন ইনফ্লেমেটরি ও কোলেস্টেরল কমাতে বেশ কাজ করে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকায় দেহের প্রদাহ দূর করে থাকে। সকালে খালি পেটে কাঁচা রসুন খেলে হার্ট ও কিডনি ভালো থাকে।

৪. আপেল উচ্চ আঁশযুক্ত খাবার। আপেল কাঁচা বা রান্না করে অথবা প্রতিদিন এক গ্লাস আপেলের জুস খেলে কিডনি ভালো থাকবে।

৫.বাঁধাকপিতে থাকা ভিটামিন বি৬, সি, কে, ফাইবার, ফলিক অ্যাসিড কিডনির ফাংশন উন্নত করে।

৬.কিডনি সুস্থ রাখতে খেতে পারেন লাল ক্যাপসিকাম। লাল ক্যাপসিকামে পটাশিয়াম আছে যা কিডনি সুস্থ রাখতে সাহায্য করে।

৭. ডিমের সাদা অংশে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। এতে প্রচুর পরিমাণে ফসফরাস ও অ্যামিনো এসিড আছে যা কিডনি রোগ প্রতিরোধ করে কিডনি সুস্থ রাখে।

৮. ২০০৮ সালে প্রকাশিত আমেরিকান জার্নাল অব কিডনি ডিজিসের মতে, মাছ দেহে প্রোটিনের চাহিদা পূরণ করে। মাছে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যা ইনফ্লামেশন হ্রাস করে এবং কিডনি সুস্থ রাখে।

৯. রক্তে শর্করার মাত্রা কমাতে দারুচিনি খুব ভালো কাজ করে। এছাড়া কিডনি ফাংশনারেও উন্নতি ঘটায়।

১০. চেরিতে থাকা ভিটামিন সি, ভিটামিন কে, ফলেট, ভিটামিন বি৬ ও ম্যাগনেসিয়াম শরীরে প্রবেশ করার পর কিডনি ফাংশানের মারাত্মক উন্নতি ঘটায়।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা