কাল থেকে মম-দিনারদের ‘চাওয়া পাওয়া’

news-image

বিনোদন ডেস্ক : বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’। আবুল বাশারের উপন্যাস ‘পবিত্র অসুখ’-এর ছায়া অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল এবং চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন রাকেশ বসু।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, মীর রাব্বী, ডলি জহুর, মনির আহমেদ শাকিল, শিরতাজ জাহান জেবিন, আনোয়ার শাহী, মিনু রাজু, অদিতি জামান স্নেহা, তুষার খান প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, বাবা-মায়ের একমাত্র সন্তান হাসান আরিফ পেশায় সাংবাদিক এবং বেশ জনপ্রিয় কবি। বাবা রাজীব হাসান সরকারী হাসপাতালের ডাক্তার ছিলেন। বড়লোক বাড়ির একমাত্র মেয়ে রেজোয়ানা চৌধুরী রাজীবকে ভালবেসে ঘর ছেড়ে ছিলেন। রাজীব হাসান মারা যাওয়ার পর রেজোয়ানা অনেক কষ্টে বড় করেন হাসানকে।

একদা কবি হাসানের কবিতার প্রেমে পড়ে ইউনিভার্সিটি পড়ুয়া মেধা। হাসানও মুগ্ধ হয় মেধার সরলতা আর সৌন্দর্যে। এরমধ্যে কবি হাসানের সাথে পরিচয় হয় জামিল হোসেন নামের একজন থিয়েটার সংগঠকের। আর জামিলের মাধ্যমে পরিচয় হয় মম’র সাথে। মম আবার জামিলের বাগদত্তা এবং জামিলের থিয়েটারে গুরুত্বপূর্ণ অভিনেত্রী। মম খুব ভালো আবৃত্তি করে এবং আগে থেকেই কবি হাসান আরিফের কবিতার ভক্ত। মেধাকে পছন্দ করতো তারই ক্লাসমেট রূপক। মেধার সাথে হাসানের সম্পর্কটা সে ক্ষমতার জোরে কেড়ে নেয়।

কবি হাসানের প্রতি মম’র দূর্বলতা টের পেয়ে জামিল দ্রুত মমকে বিয়ে করে ফেলে। একদিন হাসান পত্রিকায় একটা প্রতিষ্ঠানের দূর্নীতি নিয়ে রিপোর্ট করে। দেশব্যাপী খুব আলোড়ন তৈরি হয়। সেই প্রতিষ্ঠানের সাথে হাসানের পত্রিকা অফিসের মালিক এবং জামিলও জড়িত। সুনাম ক্ষুন্ন হওয়ার কারণে জামিল গংরা মিথ্যা ঘটনা সাজিয়ে হাসানকে গণ ধোলাই দেয়। সেই ঘটনার পর থেকে হাসান মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।

এভাবেই এগিয়ে যাবে ‘চাওয়া পাওয়া’র গল্প। এনটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটি।

 

এ জাতীয় আরও খবর

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, তিন মামলায় ২৬ জন কারাগারে

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪ হাজার আসামি, গ্রেপ্তার ৩০