কাবুলে মিলিটারি অ্যাকাডেমিতে হামলা, নিহত ১৫
আমাদের ব্রাহ্মণবাড়িয়া October 21, 2017
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে মিলিটারি অ্যাকাডেমির কাছে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ১৫ সামরিক ক্যাডেট নিহত হয়েছে। আহত হয়েছে আরো চারজন। শনিবার চারাহি কামবার এলাকায় মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির কাছে ক্যাডেটদের একটি বাস লক্ষ্য করে এ হামলা চালানো হয়।