কাপাসিয়ায় পরিবারের পাঁচ সদস্য হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি স্বামী

news-image

কাপাসিয়া এলাকায় একই পরিবারের পাঁচ সদস্যকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত শারমিন বেগম–এর বাবা সাহাদত মোল্লা বাদী হয়ে এ মামলা করেন।

পুলিশ জানিয়েছে, মামলায় পলাতক স্বামী ফুরকান মিয়া–কে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

গাজীপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের শনাক্তে কাজ চলছে।

এর আগে শনিবার সকালে কাপাসিয়ার রাউৎকোন এলাকার একটি ভাড়া বাসা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন ফুরকানের স্ত্রী শারমিন বেগম, তার ভাই রসুল মিয়া এবং তিন কন্যাসন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরিবারটি জীবিকার তাগিদে গোপালগঞ্জ থেকে এসে ওই এলাকায় বসবাস করছিল। ধারণা করা হচ্ছে, গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়।

ঘটনার পর অভিযুক্ত ফুরকান মিয়া পালিয়ে যান। পরে স্বজনদের ফোন করে হত্যাকাণ্ডের তথ্য জানান বলে জানা গেছে। বর্তমানে তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি