কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। আজ শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে নেতাকর্মীরা উদ্যানে আসতে শুরু করেন। এরই মধ্যে লোকে লোকারণ্য জামায়াতের সমাবেশস্থল।

নেতাকর্মীরা ‘দাঁড়িপাল্লা’ স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে উদ্যানে প্রবেশ করছেন। মাথায় জেলার নাম, কপালে জামায়াতের লোগো আর গায়ে লেখা সাদা গেঞ্জি ও পাঞ্জাবি পরে অনেককে দেখা যায়।

সমাবেশস্থলে সকাল ১০টা থেকে কুরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশনসহ সাংস্কৃতিক কার্যক্রম শুরু হয়। মাইকে অনুষ্ঠান সূচনা ঘোষণা দেন ইসলামী সংগীতশিল্পী সাইফুল্লাহ মানসুর। সমাবেশে ২০টি পয়েন্টে প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

এদিকে সকাল ৯টা ২৫ মিনিটে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার মন্দির গেট দিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন। এসময় নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন এবং স্বেচ্ছাসেবকরা ব্যারিকেড করে স্টেজে নিয়ে যান।

দলটির আমির ডা. শফিকুর রহমান মহাসমাবেশে সভাপতিত্ব করবেন। জামায়াত এ সমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন, লেভেল প্লেয়িং ফিল্ড, বিচার বিভাগের স্বাধীনতা ও রাজনৈতিক সংস্কারসহ কয়েকটি দাবি উপস্থাপন করবে বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি