কাঁচপুরে গ্যাসের আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ

news-image

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর একটি বসতবাড়িতে গ্যাস লিকেজ হয়ে একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার কাঁচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। দগ্ধরা হলেন- তিন্নি (১২), মুন্নি (১৪), মৌরি (৬), মানব চৌধুরী (৪০) এবং বাচা (৩৮)। এ বিষয়ে শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আগুনের খবর আমরা পাইনি। কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান বলেন, একই পরিবারের ৫ সদস্য আমাদের এখানে ভর্তি হয়েছে। দগ্ধদের মধ্যে তিন্নি ২২ শতাংশ, মুন্নি ২৮ শতাংশ, শিশু মৌরি ৩৬ শতাংশ, মানব চৌধুরী ৭০ শতাংশ এবং বাচা নামে এক নারী ৪৫ শতাংশ পুড়ে গেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি