কসবায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই

news-image

বিশেষ প্রতিনিধি : গত বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২২ লক্ষাধিক টাকা ক্ষয় ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানায়। রাত সাড়ে ১১টায় উপজেলার বায়েক চৌমুহনী বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন মুহুর্তের মধ্যে বাজারের ব্যবসায়ী মালেক মোল্লা মাষ্টার, মোবারক মোল্লা, কামাল উদ্দিন, মফিজ মোল্লা, হুমায়ুন কবির ও মীর আজগরের দোকানের মালামাল ভষ্মিভূত হয়। খবর পেয়ে কুটি চৌমুহনীর অগ্নি নির্বাপকের দল ঘটনাস্থলে পৌছে ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম ও বায়েক ইউপি চেয়ারম্যান মো: বিল্লাল হোসেন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা