কসবায় ভুয়া যুগ্ম সচিব গ্রেপ্তার

Atok-212013122102541120131223-150x150ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত বুধবার রাতে হারুন আহাম্মদ (৩৫) নামের ভুয়া এক যুগ্ম সচিবকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ভ্রাম্যমাণ আদালত ওই দিন রাতেই তাঁকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন।

হারুন আহাম্মদ মৌলভীবাজারের মাইজপাড়া গ্রামের হানিফ আহাম্মদের ছেলে৷ তাঁকে গতকাল বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে৷

আদালত পরিচালনাকারী নির্বাহী হাকিম ও কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহমেদ বলেন, ভুয়া পরিচয়ে ফোন করে সরকারি কাজে বাধা দেওয়ার বিষয়টি হারুন স্বীকার করেছেন৷ তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত-সংশ্লিষ্ট ও পুলিশ সূত্র জানায়, হারুন আহাম্মদ দুই মাস ধরে নিজেকে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রালয়ের যুগ্ম সচিব মেহেদী ইসলাম বলে পরিচয় দিচ্ছিলেন৷ তিনি প্রায়ই কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহমেদের কাছে তাঁর (হারুন) শ্বশুরবাড়ি মইনপুর ও আশপাশের এলাকার জমিজমার বিষয়ে তদবির করতেন। এ ছাড়া বিভিন্ন সময় উচ্ছেদ অভিযানে বাধা সৃষ্টি করতেন৷

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা