কসবায় বিজয় দিবস ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

fieldশেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সোমবার কসবা টি. আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিজয় দিবস উপলক্ষে ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আড়াইবাড়ী চলন্তিকা ক্রিড়াচক্র আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ৪টি দল অংশ গ্রহণ করে।

ফাইনাল খেলা উদ্বোধন করেন মরহুম সাংসদ লিয়াকত আলীর একমাত্র সুযোগ্য সন্তান সমাজ সেবক নায়েল আলী। বিশেষ অতিথি ছিলেন জয়নগর লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কসবা প্রেসক্লাব সহ-সভাপতি মো. আবদুল হান্নান, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, পুরাতন বাজার ব্যবসায়ী কমিটি সাধারণ সম্পাদক জিয়াউল হুদা শিপন, চলন্তিকা ক্রীড়াচক্রের সভাপতি আবু সাঈদ, সহ-সভাপতি মো. আলমগীর কবির, সাধারণ সাম্পাদক মো. শফিকুর রহমান মাস্টার, দৈনিক ইনকিলাব কসবা সংবাদদাতা শেখ মো: কামাল উদ্দিন দৈনিক প্রথম আলো কসবা প্রতিনিধি মো: সোহরাব হোসেন, ও ব্যবসায়ী জয়নাল আবেদীন জনু প্রমুখ।
খেলায় মুক্তিযোদ্ধা ক্লাব ২-০ গোলে ব্রাদার্স ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।
খেলা শেষে প্রধান অতিথি নায়েল আলী বিজয়ী মুক্তিযোদ্ধা ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি ও ব্রাদার্স ক্লাবকে রানার আপ ট্রফি তোলে দেন।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা