কসবার ইমামদের সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

B Baria Mapআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলাকার সকল মসজিদের ইমাম ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে কর আদায়ে উদ্বুদ্ধ করণ, মাদক নিয়ন্ত্রন, বাল্যবিবাহ প্রতিরোধ ও যৌতুক প্রথা বন্ধের বিষয়ে সচেতনতা মূলক সভা  রবিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কায়েমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কায়েমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হেবজুল বারী, স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ নান্নু মিয়া ডিলার, কাজী মোঃ এমদাদুল হক, মোঃ আব্দুস ছামাদ ভূইয়া, মুক্তিযোদ্ধা মোঃ আলী আশরাফ, মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আবুল বাসার মেম্বার ও ডাঃ সুলতান আহম্মেদ।
বক্তব্য রাখেন  পানিয়ারূপ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুসলেম উদ্দিন, কায়েমপুর জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হান্নান, কায়েমপুর ইউনিয়নের কাজী আবু কাওসার ভাসানী, ইউপি সদস্য- গাজী মোঃ ফিরোজ, মোঃ আবুল বাসার ভূইয়া ও উপজেলা নারী ফোরামের সহ-সভানেত্রী নার্গিস আক্তার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা