কলেজছাত্রীর ধর্ষণের চিত্র ইন্টারনেটে

news-image

 কলেজছাত্রীর ধর্ষণের চিত্র ইন্টারনেটে, গ্রেফতার ২প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীকে পালাক্রমে ধর্ষণ ও নগ্নচিত্র মোবাইল ফোনে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ছাত্রীর বাবা রাজাপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ ওই রাতেই দুলাল ও পূর্ণিমা রানী নামে দুইজনকে গ্রেফতার করে। ঘটনাটি ঘটে ঝালকাঠির রাজাপুরের কানুদাসকাঠি গ্রামে। 
রাজাপুর থানার ওসি মুনীর উল গিয়াস জানান, প্রেমের ফাঁদে ফেলে কয়েকমাস আগ থেকে কানুদাসকাঠি এলাকার বখাটে যুবক ফয়জুল কলেজছাত্রীকে ধর্ষণ করে এর স্থিরচিত্র মোবাইলে ধারণ করে। এরপর থেকে ফয়জুল ও তার বন্ধুরা ওই ছাত্রীকে ব্লাকমেইল করে দুই মাস যাবত ধর্ষণ করে আসছে। গত কয়েকদিন আগে ওই চিত্র ফেইসবুকসহ এলাকার সর্বত্র ছড়িয়ে দেয় ফয়জুল। এর পরে বুধবার ছাত্রীর বাবা বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা করে। পুলিশ রাতে ধর্ষক দুলাল মিস্ত্রী ও তার স্ত্রী পূর্ণিমা রানী মিস্ত্রীকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা