কলম্বিয়ার সমতা মন্ত্রী হচ্ছেন সাবেক পর্ন অভিনেতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ধর্মীয়ভাবে রক্ষণশীল ও ক্যাথলিক-প্রভাবিত দেশ কলম্বিয়ায় এক নতুন মন্ত্রী নিয়োগ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সাবেক পর্ন অভিনেতা ও সমকামী অধিকারকর্মী জুয়ান কার্লোস ফ্লোরিয়ানকে দেশের সমতা মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। শুক্রবার সরকারি এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

ফ্লোরিয়ান এমন একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, যার কাজ হলো সমাজের প্রান্তিক, দুর্বল ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে সরকারি সামাজিক কর্মসূচির আওতায় নিয়ে আসা এবং তাদের জন্য সেবা নিশ্চিত করা।

পূর্বে ফ্লোরিয়ান কলম্বিয়ার একটি জুনিয়র মন্ত্রী পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গেও তিনি বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন।

প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ক্ষমতায় আসার পর তিন বছরে তার বামপন্থী সরকারের মন্ত্রিসভায় ৫০ জনের বেশি মন্ত্রী পরিবর্তিত বা পদত্যাগ করেছেন। ফ্লোরিয়ানের নিয়োগ সেই ধারাবাহিকতার অংশ হলেও তার অতীত ও পরিচয় ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক।

যদিও দেশটির কিছু নাগরিক এই পদক্ষেপকে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির পথে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন, তবে ক্যাথলিক গির্জা ও রক্ষণশীল রাজনৈতিক গোষ্ঠীগুলো এই নিয়োগের তীব্র বিরোধিতা করছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি