কলকাতার রাজপথে জয়া আহসান, মিশ্র প্রতিক্রিয়া

news-image

বিনোদন ডেস্ক : ভারতে অভিনেত্রী হিসেবে নিজের পাকা অবস্থান গড়ে নিয়েছেন বাংলাদেশের জয়া আহসান। তবে রাজনৈতিক ইস্যুতে না জড়িয়ে সাধারণত কাজ নিয়েই থাকেন তিনি। কিন্তু এবার ঘটল ব্যতিক্রম। নেমা আসলেন কলকাতার রাজপথে, দিলেন স্লোগান। আর তা নিয়েই দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া।

ভারতের স্বাধীনতা দিবসের (১৫ আগস্ট) আগের রাতে একটি র‍্যালিতে অংশ নেন জয়া। পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি রাজনীতিক, নারী বিধায়ক ও বাংলা চলচ্চিত্রের একাধিক তারকাও অংশ নেন। জয়া ছাড়াও তারকার মধ্যে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, ইমন চক্রবর্তী, পৌষালী প্রমুখ। ‘কারার ঐ লৌহ কপাট’ গানে কণ্ঠ মেলাতে দেখা যায় তাদের।

ওই মিছিলের বিভিন্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে জয়া আহসানকে নিয়ে হচ্ছে আলাদা চর্চা। অনেকে প্রশ্ন তুলছেন, অন্য দেশের মানুষ হয়ে জয়া কেন এমন আয়োজনে হাজির হলেন?

পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুসারে, রাতের কলকাতা যেন নারীদের জন্য নিরাপদ থাকে, সেটার দাবিতেই রাস্তায় নেমেছিলেন রাজনীতিক, তারকা ও সাধারণ মানুষেরা। তাদের সঙ্গেই যোগ দেন জয়া। অবশ্য জয়ার এই ভূমিকার প্রশংসাও করছেন অনেকে। নারীদের নিরাপত্তার জন্য রাজপথে নেমে আওয়াজ তোলার বিষয়টিকে বাহবা দিচ্ছেন কেউ কেউ।

যদিও প্রশংসা বা সমালোচনা, কোনো বিষয়েও প্রতিক্রিয়া দেননি জয়া। আপাতত জয়া সেখানে রয়েছেন, তার অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’ কিছুদিন আগে মুক্তি পেয়েছে ভারতের প্রেক্ষাগৃহে। ছবিটি দারুণ সাড়া পেয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি