কলকাতার প্রধান কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের পরবর্তী আসরে কলকাতা নাইট রাইডার্সের ডাগআউটে আর দেখা যাবে না চন্দ্রকান্ত পণ্ডিতকে। ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ভারতের সাবেক কিপার-ব্যাটসম্যান।

২০২২ সালের আগস্টে ব্রেন্ডন ম্যাককালামের স্থলাভিষিক্ত হয়ে কলকাতার প্রথম ভারতীয় প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ঘরোয়া ক্রিকেটে সফল এই কোচ। তার অধীনেই ২০২৪ আইপিএলে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে কলকাতা নাইট রাইডার্স।

তবে ২০২৫ আইপিএলের আগেই সেই সফল অধ্যায়ের ইতি টানলেন ৬৩ বছর বয়সী পণ্ডিত। মঙ্গলবার এক বিবৃতিতে তার বিদায়ের খবর জানায় ফ্র্যাঞ্চাইজিটি।

বিবৃতিতে বলা হয়, ‘চান্দ্রাকান্ত পাণ্ডিত নতুন চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে আর থাকছেন না। তার অসামান্য অবদানের জন্য আমরা কৃতজ্ঞ—বিশেষ করে ২০২৪ সালে আইপিএল শিরোপা জয়ে তার ভূমিকার জন্য। তিনি আমাদের একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক দল গঠনে সহায়তা করেছেন। ভবিষ্যতের জন্য আমরা তাকে শুভকামনা জানাই।’

আইপিএল ইতিহাসে ভারতীয় দুই কোচের অধীনে শিরোপা জয়ের নজির রয়েছে। একজন আশিস নেহরা, যিনি ২০২২ সালে গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করেছিলেন। অন্যজন চন্দ্রকান্ত পণ্ডিত।

তিন আসরে কলকাতার কোচ হিসেবে ৪২ ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। এর মধ্যে দল জয় পায় ২২ ম্যাচে, হারে ১৮টিতে, বাকি দুটি ম্যাচের ফল হয়নি।

তবে গত আইপিএলটা চাওয়া মতো কাটেনি কলকাতার জন্য। নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানের নেতৃত্বে তারা ১৪ ম্যাচে মাত্র পাঁচটিতে জয় পেয়ে পয়েন্ট তালিকায় অষ্টম স্থান অর্জন করে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি