কলকাতার ছবিতে না থাকার কারণ জানালেন তানজিন তিশা

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে কলকাতার একটি চলচ্চিত্রে কাজ করার কথা ছিলো। কিন্তু খবর ছড়ায়, তাকে বাদ দিয়ে নেওয়া হয় অন্য নায়িকাকে। এ নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হলে অবশেষে মুখ খোলেন অভিনেত্রী।

সম্প্রতি তানজিন তিশার টালিউডের ‘ভালোবাসার মরশুম’ সিনেমা থেকে বাদ পড়ার যে খবরটি ছড়িয়েছে, সেটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। গণমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, তিশা নিজে থেকেই দেশের টানে এবং শাকিব খানের সঙ্গে অভিষেকের সুযোগ হাতছাড়া না করতে কলকাতার সিনেমাটি থেকে সরে এসেছেন।

তানজিন তিশা বলেছেন, দুটি সিনেমার শুটিং শিডিউল একই সময়ে। এছাড়াও তিনি চেয়েছেন বাংলাদেশের সিনেমার মাধ্যমেই তার অভিষেক হোক। চেয়েছেন শাকিব খানের মতো তারকার সাথেই তিনি সিনেমায় পা রাখুক।

অভিনেত্রীর কথায়,‘কিছু খবরের শিরোনামে বেশ অবাক হয়েছি। তারা আমার সাথে আলাপ না করেও এভাবে লিখেছে। আমি সবসময় চেয়েছি, সংবাদকর্মীরা আমার ভাই-সহকর্মী। তারা আমাকে নিয়ে কিছু লিখলে আমার সাথে আলোচনা করে লিখুক।’

এর আগে ‘ভালোবাসার মরশুম’ কর্তৃপক্ষের একটি সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসে, ভিসা জটিলতার কারণেই শুটিংয়ে অংশ নিতে পারেননি তানজিন তিশা; তাই তিশাকে বাদ দিয়ে নতুন অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে চূড়ান্ত করে সিনেমার টিম। যদিও সিনেমাটিতে কাজ করার গুঞ্জন শুরু হওয়া পর্যন্ত স্পষ্ট এ নিয়ে কিছু বলেননি অভিনেত্রী। এবার ‘বাদ যাওয়া’ প্রসঙ্গ ওঠার পর কার্যত মুখ খুললেন অভিনেত্রী।

এদিকে, দীর্ঘদিন ধরে শাকিব খানের বিপরীতে তিশার অভিষেকের গুঞ্জন শোনা গেলেও তা এবার বাস্তবে রূপ নিচ্ছে। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছেন শাকিব খান ও তানজিন তিশা। দেশপ্রেমের ভিন্নধর্মী গল্পে নির্মিত এই সিনেমাটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে।

জানা গেছে, আগামী ১১ অক্টোবর থেকে শাকিব খানের সাথে শুটিংয়ে অংশ নেবেন তিশা। সংশ্লিষ্টরা আশা করছেন, চলতি বছরের শেষ নাগাদ অথবা আগামী বছর যেকোনো সময়ে সিনেমাটি মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি