করোনায় আক্রান্ত নেইমার

news-image

ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। চিকিৎসাধীন অবস্থায় সার্বক্ষণিক পর্যবেক্ষনে রয়েছেন তিনি।

স্থানীয় সময় শনিবার (৭ জুন) এক বিবৃতিতে তার ক্লাব সান্তোস এ তথ্য জানিয়েছে।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার থেকে নেইমার জ্বরে আক্রান্ত হয়েছেন। এর পর পরীক্ষায় তার শরীরে কোভিড-১৯ ধরা পড়ে। সান্তোসের মেডিকেল বিভাগ পর্যবেক্ষণের পর বিষয়টি নিশ্চিত করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইতোমধ্যেই নেইমারকে সব ধরনের কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেওয়ায় বাড়িতে থেকে তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। পরে তাকে চিকিৎসকের অধীনে নেওয়া হয়েছে।’

এ নিয়ে দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন নেইমার। এর আগে ২০২১ সালের মে মাসে তার শরীরে করোনার সংক্রমন ধরা পড়েছিল। ঐ সময় তিনি পিএসজিতে ছিলেন। সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি