করলা ভর্তা তৈরির রেসিপি জেনে নিন

news-image

লাইফস্টাইল ডেস্ক : করলা ভাজি তো খাওয়া হয়ই, আপনি কি কখনো গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল করলার ভর্তা খেয়েছেন? যারা তেতো স্বাদ খুব একটা পছন্দ করেন না, তাদের কাছেও লোভনীয় হতে পারে করলার এই পদ। এটি তৈরি করা খুবই সহজ। অন্যান্য ভর্তার মতোই, তবে কিছুটা আলাদা এটি তৈরির প্রক্রিয়া। ঝটপট ‍সুস্বাদু কোনো ভর্তার কোনো পদ তৈরি করতে চাইলে করলা ভর্তা তৈরি করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

যেভাবে তৈরি করবেন

করলা- ২টি

পেঁয়াজ কুচি- ২টি

কাঁচা ও শুকনা মরিচ- স্বাদমতো

রসুন- ১টি

সরিষার তেল- পরিমাণমতো

লবণ- পরিমাণমতো।

তৈরি করতে যা লাগবে
প্রথমে করলা ভালো করে ধুয়ে নিন। এরপর এর বীজ ফেলে পাতলা কুচি করে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে শুকনো মরিচ ভেজে তুলে রাখুন। এবার পেয়াজ ছাড়া বাকি সব উপকরণ কিছুক্ষণ ভেজে তুলে নিন। পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ একসঙ্গে ডলে নিয়ে তাতে ভাজা উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিন। এরপর এতে দিন সরিষার তেল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি