কম বয়সে চুল পড়ার পেছনে যেসব কারণ

news-image

লাইফস্টাইল ডেস্ক : বয়স বাড়ার সঙ্গে চুল পাতলা হওয়া স্বাভাবিক হলেও এখন অল্প বয়সেই অনেকের অতিরিক্ত চুল পড়া, চুলের ঘনত্ব কমে যাওয়া কিংবা চুল ভেঙে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে। শুধু চুলের যত্নে ব্যবহৃত পণ্যকে দায়ী না করে এর পেছনে থাকা জীবনযাপন, খাদ্যাভ্যাস ও শারীরিক কারণগুলোর দিকেও নজর দেওয়া প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের মানসিক চাপ চুল পড়ার অন্যতম কারণ হতে পারে। পড়াশোনা, চাকরি, আর্থিক চিন্তা কিংবা ব্যক্তিগত নানা দুশ্চিন্তার সঙ্গে পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের অভাব যুক্ত হলে চুলের স্বাভাবিক বৃদ্ধির চক্রে প্রভাব পড়তে পারে। অতিরিক্ত মানসিক চাপের পর ‘টেলোজেন এফ্লুভিয়াম’ নামের একটি অবস্থায় স্বাভাবিকের তুলনায় বেশি চুল ঝরতে দেখা যায়।

খাদ্যাভ্যাসের কারণেও চুল দুর্বল হয়ে যেতে পারে। দ্রুত ওজন কমানোর জন্য কঠোর ডায়েট করলে শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে। বিশেষ করে পর্যাপ্ত প্রোটিন, আয়রন, ভিটামিন ও অন্যান্য পুষ্টি না পেলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়তে পারে। তাই ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও সুষম ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা জরুরি।

চুল সাজাতে নিয়মিত অতিরিক্ত তাপ বা রাসায়নিক ব্যবহার করলেও ক্ষতি হতে পারে। স্ট্রেটনার, কার্লিং আয়রন, অতিরিক্ত হিট, বারবার চুলে রং বা ব্লিচ এবং বিভিন্ন রাসায়নিক ট্রিটমেন্টের কারণে চুল ভঙ্গুর হয়ে মাঝখান থেকে ভেঙে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি