কমলগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন বিএসএফের

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তে দিয়ে নারী-শিশুসহ ১৫ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। পরে বিজিবি তাদের আটক করে।

এদিকে বাংলাদেশে অনুপ্রবেশের জন্য অনেক লোক ভারতীয় সীমান্তে জড়ো হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার (৭ মে) দুপুরে স্থানীয় মানধবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীব নারায়ণ শীল এই পুশইনের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বুধবার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ১৫ জনকে বিজিবি আটক করে। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। এর মধ্যে ৯ জন পুরুষ, তিন নারী ও তিন শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায়।

তিনি আরও বলেন, ‘আটকরা জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘ পাঁচ বছর থেকে তারা ভারতের আসামে বসবাস করে আসছিলেন। হঠাৎ ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভাণ্ডারে নিয়ে বিএসএফের হাতে তুলে দেয়। তারা প্রায় তিন শতাধিক লোক ছিলেন। বিএসএফ তাদের কয়েকজনকে ধলই সীমান্ত দিয়ে গেট খুলে পুশইন করলে তারা বাংলাদেশে প্রবেশ করেন। তবে অন্যদের কোন সীমান্তে নিয়ে গেছে তা তারা বলতে পারেননি।’

এ বিষয়ে ৪৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. জাকারিয়া বলেন, ‘আটকরা সবাই বাংলা ভাষায় কথা বলছেন। যাচাই-বাছাই করে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর মৌলভীবাজার জেলার সব সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি