কনওয়েকে ফিরিয়ে ব্রেক থ্রু দিলেন মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডকে ২৩৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। জবাব দিতে নামা কিউই শিবিরে প্রথম ওভারেই ধাক্কা দেন তাসকিন আহমেদ। পরেই অভিজ্ঞ কেন উইলিয়ামসনকে তুলে নেন নাহিদ রানা। এরপর জুটি গড়া ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর জুটি ভেঙেছেন মুস্তাফিজ।

নিউজিল্যান্ড ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৪ রানে ব্যাট করছে। রাচিন রবীন্দ্র ৩৮ রানে ব্যাট করছেন। তার সঙ্গী টম ল্যাথাম। কনওয়ে ৩০ রান করে ফিরেছেন। কেন উইলিয়ামসন ৫ রান করে ফিরেছেন।

শান্তর ব্যাটে রান: বাংলাদেশ নাজমুল শান্ত ও তানজিদ তামিমের ওপেনিং জুটিতে ৪৫ রান যোগ করে। এরপর তানজিদ (২৪), মিরাজ (১৩), হৃদয় (৭), মুশফিক (২) ও মাহমুদউল্লাহ আউট হন। নাজমুল শান্ত ১১০ বলে ৭৭ রানের ইনিংস খেলেন। জাকের আলী ৪৫ ও রিশাদ হোসেন খেলেন ২৬ রানের ইনিংস।

ব্রেসওয়েলে ধস বাংলাদেশের: নিউজিল্যান্ডের স্পিনার মাইকেল ব্রেসওয়েলকে আক্রমণ করে খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়েছে বাংলাদেশ। তানজিদ অন ড্রাইভ খেলতে গিয়ে ক্যাচ দেন। হৃদয় বড় শট খেলতে গিয়ে ৩০ গজে আউট হন। মুশফিক চাপের মধ্যে স্লগ সুইপ খেলেন। ওই ব্রেসওয়েলকে পরেই ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে ক্যাচ দেন রিয়াদও।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি