কত আসনে মনোনয়ন জমা দিয়েছে এনসিপি, জানালেন নাহিদ ইসলাম

news-image

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থীরা। তবে এ সংখ্যা এখনো চূড়ান্ত নয়।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এনসিপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘আমাদের ৪৭টা নমিনেশন সাবমিট হয়েছে। কারা জমা দিয়েছে, তা শিগগিরই জানতে পারবেন। সেখানে আসিফ মাহমুদের আসনে (ঢাকা-১০ আসন) আমাদের কোনো প্রার্থী নেই। আপনারা এখানে আমাদের জোটের প্রার্থী দেখতে পাবেন।’

জামায়াত নেতৃত্বাধীন জোটের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। কয়েকদিনের মধ্যেই এটা চূড়ান্ত হবে। আমরা কিছুটা বাড়িয়েই সাবমিট করেছি। যেহেতু কিছু বাতিল হতে পারে। দলের স্বার্থে যারা এবার নির্বাচন করবে না, তাদের দল পরে মূল্যায়ন করবে।’

তিনি বলেন, ‘এনসিপি সারাদেশে গণভোটে ‘‘হ্যাঁ’’ দেওয়ার পক্ষে কাজ করবে এবং জোটের পক্ষে কাজ করবে। দলের স্বার্থে আমরা যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি, এটা সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে। যারা দলের স্বার্থে ব্যক্তিগত আত্মত্যাগ করেছে, সেটা দল অবশ্যই মূল্যায়ন করবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সদস্যসচিব আবু বাকের মজুমদার প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি