কখনো কখনো যুদ্ধ করেই মীমাংসা করতে হয়: ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান ইসরায়েল ও ইরানের মধ্যে যেন একটি সমঝোতা হয় এবং তিনি বিশ্বাস করেন, এর একটি ভালো সম্ভাবনা রয়েছে।

তবে তিনি সাংবাদিকদের বলেন, কখনো কখনো দেশগুলোকে যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয়।

ট্রাম্প বলেন, ‘আমি আশা করি একটা সমঝোতা হবে। আমার মনে হয় এটা সমঝোতার সময়, দেখা যাক কী হয়।’

কানাডায় জি৭ সম্মেলনে যাওয়ার আগে রবিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক আছে।’ তিনি মনে করেন ইসরায়েল ও ইরানের মধ্যে পরস্পরের প্রতি যথেষ্ট সম্মান আছে।

তবে ট্রাম্প ইসরায়েলকে ইরানে বিমান হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন কি না তা তিনি বলতে চাননি।

এ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প একই রকম মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন, ‘ইরান ও ইসরায়েলকে একটা সমঝোতায় আসতেই হবে এবং তারা আসবেই।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি