ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে তরুণের মৃত্যু

news-image

সিলেট ব্যুরো : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিড়ি) চাকা ফেটে গুরুতর আহত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরে নিয়মিত মেরামত কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুম্মান আহমদ টেকনিশিয়ান হিসেবে আউট সোর্সিংয়ে ওসমানী বিমানবন্দরে কাজ করতেন। তিনি সিলেটের বিমানবন্দর থানার খাদিমনগর ইউনিয়নের লুসাইন গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের দুইজন কর্মী দুর্ঘটনার শিকার হন বলে নিশ্চিত করেন বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। এনামুল নামে গুরুতর আহত অপরজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দরের পরিচালক জানান, এটি একটি রুটিন কাজ ছিল। হঠাৎ দুর্ঘটনায় দুজন আহত হন। তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হলেও একজনকে বাঁচানো যায়নি। তবে এ দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নিহত রুম্মানের চাচা আব্দুল কাইয়ুম জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রুম্মানের আইসিইউতে ভর্তির প্রয়োজনীয়তা দেখা দেয়। সেখানে আইসিইউর সিট খালি না পাওয়ায় তাকে নিয়ে যাওয়ায় হয় রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জানান, রুম্মান আর বেঁচে নেই।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি