ওআইসির শ্রম কেন্দ্রের সংবিধিতে স্বাক্ষর করল বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) শ্রম কেন্দ্রের সংবিধিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। রোববার (১৩ এপ্রিল) সৌদি আরবের জেদ্দায় ওআইসি সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এ গুরুত্বপূর্ণ দলিলে স্বাক্ষর করেন।

স্বাক্ষর অনুষ্ঠানে শ্রম উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা জানান ওআইসির অর্থনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব (এএসজি) ড. আহমেদ কাওয়েসা সেনগেন্ডো।

আলোচনায় শ্রম উপদেষ্টা ও ওআইসি-এএসজি উভয়েই শ্রম কেন্দ্রের সংবিধিতে স্বাক্ষরের তাৎপর্য তুলে ধরেন এবং উল্লেখ করেন, এ দলিলে স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ শ্রম অধিকার ও শ্রমিকদের কল্যাণ বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

শ্রম উপদেষ্টা জানান, বাংলাদেশ আইএলও-এর সব কোর কনভেনশন ও প্রটোকলের স্বাক্ষরকারী দেশ। শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য, ন্যূনতম মজুরি এবং কল্যাণ সুবিধা বৃদ্ধিতে বাংলাদেশ সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

ওআইসির সহকারী মহাসচিব স্বাক্ষরের জন্য বাংলাদেশকে আন্তরিক অভিনন্দন জানান এবং বাংলাদেশের শ্রমশক্তির উন্নয়ন সম্পর্কে অবহিত হওয়ার জন্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান। উভয়পক্ষ বাণিজ্য, বিনিয়োগ এবং শ্রম সম্পর্কিত ক্ষেত্রে সহযোগিতা ও গভীর বোঝাপড়া বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ওআইসি কর্মকর্তাদের বাংলাদেশের ক্রমবর্ধমান জাহাজ নির্মাণ শিল্প সম্পর্কে অবহিত করেন, যা দিনে দিনে অধিক সংখ্যক দক্ষ ও অদক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।

স্বাক্ষর অনুষ্ঠানে ওআইসিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম জে এইচ জাবেদ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি